নাম: রিপাবলিক অব সোমালিল্যান্ড।
রাজধানী: হারগেইসা।
আয়তন: ১,৭৬,১১৯ বর্গকিলোমিটার।
অবস্থান: হর্ন অব আফ্রিকার (Horn of Africa) অঞ্চল।
জনসংখ্যা: প্রায় ৬০ লাখ।
ভৌগোলিক অবস্থান: উত্তরে এডেন উপসাগর, পশ্চিমে জিবুতি, দক্ষিণে ইথিওপিয়া ও পূর্বে সোমালিয়া।
রাষ্ট্রীয় ভাষা: ভাষা সোমালি হলেও ইংরেজি ও আরবি ব্যাপকভাবে প্রচলিত।
প্রেসিডেন্ট: আবদিরাহমান মোহামেদ আবদুল্লাহি।
স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি: ২০২৫ সালের ২৬ ডিসেম্বর ইসরায়েল বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করে।
বর্তমান ইতিহাস: সোমালিয়া মূলত তিনটি প্রধান অঞ্চল নিয়ে গঠিত। যার মদ্যে রয়েছে— মোগাদিসু, সোমালিল্যান্ড ও পুন্তল্যান্ড। এর মধ্যে স্বশাসিত হলো সোমালিল্যান্ড। বাব-এল-মান্দেব প্রণালির নিকটে এর কৌশলগত অবস্থান এবং এডেন উপসাগর ও লোহিত সাগরের প্রবেশপথে হওয়ার কারণে, সোমালিল্যান্ড সব সময়ই কৌশলগত ও বাণিজ্যিক কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দু। লোহিত সাগর বরাবর দেশটির প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা রয়েছে।
সোমালিয়ার উত্তর-পশ্চিমে অবস্থিত স্বঘোষিত রিপাবলিক অব সোমালিল্যান্ড ১৯৯১ সাল থেকে স্বশাসিত। নিজস্ব সশস্ত্র বাহিনী, নির্বাচিত সরকার ও মুদ্রা নিয়ে এটি বৃহত্তর সোমালিয়ার মধ্যে 'সবচেয়ে নিরাপদ' ভ্রমণ অঞ্চল হিসেবেও পরিচিত। দেশটি এক সময় অটোমান, মিশরের প্রভাবাধীন ছিল। সর্বশেষ ব্রিটিশশাসিত অঞ্চল ছিল।
ইতিহাস: অতীতে বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে সোমালিল্যান্ডের সুদৃঢ় বাণিজ্যিক সম্পর্ক ছিল। বিশেষ করে প্রাচীন মিশর (ফারাও শাসনকাল), রোমান সাম্রাজ্য, আরব উপদ্বীপ এবং ভারতীয় উপমহাদেশের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ।