➣ শিক্ষা: উচ্চমাধ্যমিক, জগন্নাথ কলেজ। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন।
➣ পুরস্কার/সম্মাননা: আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৯), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৩), নাসিরউদ্দীন স্বর্ণপদক (১৯৯০), একুশে পদক (১৯৮৪), সর্বকনিষ্ঠ হিসেবে মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৬)।
➣ প্রবন্ধ: হৃৎকলমের টানে, বঙ্গবন্ধুর সমাধিতে।
➣ অনুবাদ: ম্যাকবেথ, টেমপেস্ট, হ্যামলেট, ট্রয়লাস ও ক্রেসিডা।
➣ আত্মজীবনী: প্রণীত জীবন।
➣ কথাকাব্য: অন্তর্গত (মুক্তিযুদ্ধভিত্তিক)।
➣ আত্মস্মৃতি: হে বৃদ্ধ সময়।
➣ নাটক: বাংলার মাটি বাংলার জল, কৃষ্ণপক্ষ, মুখোশ।
➣ কাব্যনাট্য: নূরলদীনের সারাজীবন, ঈর্ষা, গণনায়ক, চম্পাবতী, মরা ময়ূর।
➣ মুক্তিযুদ্ধভিত্তিক নাটক: পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬), তোরা সব জয়ধ্বনি কর।
➣ কাব্যগ্রন্থ: একদা এক রাজ্যে (১৯৬১ সাল, প্রথম কাব্য), বিরতিহীন উৎসব (১৯৬৯), পরাণের গহীন ভিতর, অগ্নি ও জলের কবিতা (১৯৮৯), ভালোবাসার দিনে, বৈশাখে রচিত পিংক্তমালা(১৯৭০), অপর পুরুষ (১৯৭৮)।
➣ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস: নীল দংশন (১৯৮১), নিষিদ্ধ লোবান (১৯৯০), দ্বিতীয় দিনের কাহিনি, এক যুবকের ছায়াপথ, জনক ও কালোকফি, বাস্তবতার দাঁত ও করাত, একমুঠো জন্মভূমি।
➣ অন্যান্য উপন্যাস: এক মহিলার ছবি (১৯৫৯), অনুপম দিন (১৯৫২), খেলারাম খেলে যা (১৯৭৯), বৃষ্টি ও বিদ্রোহীগণ, অচেনা, দেয়ালেরদেশ (প্রথমউপন্যাস), আনারকলি।
✹ উপন্যাসের চরিত্র
➣ দেয়ালের দেশ: তাহমিনা, আবিদ, ফারুক।
➣ খেলারাম খেলে যা: বাবর আলী, জাহেদা।
➣ দূরত্ব: আফজাল, সালমা।
✹বিশেষ তথ্য
➣ সৈয়দ শামসুল হকের প্রথম লেখা ও গল্প ‘উদয়াস্ত’ প্রকাশিত হয় ১৯৫১ সালের মে মাসে ফজলে লোহানী সম্পাদিত ‘অগত্যা’ পত্রিকায়।