❖শিক্ষাঃ বাল্যশিক্ষা শুরু হয় কলকাতার কমলা বিদ্যামন্দিরে; পরে বেলেঘাটা দেশবন্ধু হাইস্কুলে ভর্তি হন এবং ১৯৪৫ সালে প্রবেশিকা পরীক্ষায় অকৃতকার্য হন।
❖উপাধিঃ বাংলা সাহিত্যের কিশোর কবি। তাঁকে ‘Flower and Fire of Renaissance’ বলা হয়।
❖সম্পাদিত সাহিত্য সংকলনঃ আকাল (১৯৪৪, কবিতা সংগ্রহ); জীবিত অবস্থায় প্রকাশিত একমাত্র গ্রন্থ।
❖কাব্যগ্রন্থঃ ছাড়পত্র (১৯৪৭, প্রথম কাব্য), পূর্বাভাস (১৯৫০), মিঠেকড়া (১৯৫১), অভিযান (১৯৫৩), ঘুম নেই (১৯৫৪), হরতাল (১৯৬২), গীতিগুচ্ছ (১৯৬৫)।
❖বিখ্যাত কবিতাঃ ছাড়পত্র, দেশলাই কাঠি, রানার, দুর্মর, ঠিকানা, লেলিন, প্রিয়তমাসু, উদ্যোগ, গাঁয়ে, আঠারো বছর বয়স।
❖উক্তিঃ
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
এসেছে নতুন শিশু , তাকে ছেড়ে দিতে হবে স্থান। (ছাড়পত্র)
এ দেশে জন্মে পদাঘাত-ই শুধু পেলাম, অবাক পৃথিবী সেলাম-তোমাকে সেলাম। (অনুভব – ১৯৪০ ছাড়পত্র)
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। (ছাড়পত্র)
লেলিন ভেঙ্গেছে রুশে জনস্রোত অন্যায়ের বাঁধ। (লেলিন)