|
অগ্নি
|
আগুন, অনল, হুতাশন, শিখা, কৃশানু, সর্বভুক, বহ্নি, পাবক, বৈশ্বানর, চিত্রভানু, বায়ুসখা, রোহিতাশ্ব, পিঙ্গল, সর্বশুচি, অনিলসখ, সুশিখ, ঘৃতান্ন, হিমারাতি, জগন্নু, শিখাবৎ, বীতিহোত্র, শুষ্ম, শুচি, হবির্ভুক, দহন, হোমাগ্নি।
|
|
অন্ধকার
|
আঁধার, তম, তমস, তমিস্র, তিমির, ধ্বান্ত, শর্বর, অমা, তমসা, আঁধি, অমানিশি, অমারজনী, সন্তমস, সূচিভেদ্য, অন্ধতামসী, কালোশশী, তিমিরপুঞ্জ, নভাক, কৃষ্ণতিথি, অনাতপ, ছায়াবিতান, সঞ্জাত, কৃষ্ণচন্দ্র।
|
|
অশ্ব
|
ঘোড়া, বাজী, হয়, তুরগ, ঘোটক, তুরঙ্গ, তুরঙ্গম, বাহ, সৈন্ধব, মরুদ্রথ, হ্রেষী, রাজস্কন্ধ, একশফ, টাঙ্গন, কীকট, বাহনশ্রেষ্ঠ, প্রকীর্ণক, বামী।
|
|
অতিশয়
|
অতি, অতীব, অতিমাত্র, অধিক, নিতান্ত, পরম, সাতিশয়, অত্যাধিক, অত্যন্ত, অতিমাত্রা, একান্ত।
|
|
অদ্ভুত
|
উদ্ভট, আজব, আজগুবি, তাজ্জব, বিস্ময়কর, আশ্চর্য, অস্বাভাবিক।
|
|
অলস
|
আলসে, অকর্মা, নিষ্কর্মা, অকর্মণ্য, শ্রমকাতর, অকেজো, নিরুদ্যম, অকমিষ্ঠ, অকর্মঠ, জড়প্রকৃতি, নিষ্ক্রিয়, শ্রমবিমুখ, অপ্রয়াসী, অকম্মা।
|
|
অতিথি
|
মেহমান, অভ্যাগত, আগন্ত্তক, নিমন্ত্রিত, কুটুম।
|
|
অক্ষয়
|
অবিনাশী, অন্তবিহীন, অন্তহীন, অনিঃশেষ, অনন্ত, অশেষ, ক্ষয়হীন,চিরন্তন।
|
|
অকাল
|
কুক্ষণ, দুঃসময়, দুর্দিন, অবেলা, অসময়।
|
|
অনেক
|
অতিশয়, প্রভূত, প্রচুর, পর্যাপ্ত, অধিক, দেদার, অমিত, অতি, অসীম, অত্যাধিক, বহু, অতিরিক্ত, অতিমাত্রা, অত্যন্ত, সাতিশয়।
|
|
অবকাশ
|
ছুটি, সুযোগ, অবসর, ফুসরত, সময়।
|
|
অভাব
|
দারিদ্র্য, দৈন্য, অনটন, দীনতা, দুরবস্থা, গরিবি, অচ্ছলতা, অপ্রাচুর্য।
|
|
অভিন্ন
|
সমান, অছিন্ন, অচ্ছেদ্য, ভেদহীন, ভেদরহিত।
|
|
অন্ন
|
ভাত, ওদন, ইরা, আহার্য।
|