ষাটগম্বুজ মসজিদ

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বাগেরহাট জেলার শহরতলীতে ঐতিহাসিক বাগেরহাট মসজিদের শহর বা (Historic Mosque City of Bagerhat) অবস্থিত। ভৈরব নদের দক্ষিণ তীরে গড়ে ওঠা এই শহরের প্রাচীন নাম খলিফাতাবাদ। তুর্কির সামরিক প্রধান উলুঘ খান জাহান ১৫ শতকে প্রায় ৫০ বর্গ কিলোমিটার আয়তনবিশিষ্ট এ প্রাচীন শহরের গোড়াপত্তন করেন। এই শহরের ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর গুরুত্ব বিবেচনায় ইউনেস্কো ১৯৮৫ সালে একে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য বা World Cultural Heritage হিসেবে তালিকাভুক্ত করে। এছাড়া ‘ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ’ এর প্রাচীন স্থাপনার জন্য বিশ্ববিখ্যাত ২৫টি ঐতিহ্যের তালিকায় ২০২২ সালে স্থান পেয়েছে মসজিদের শহর বাগেরহাট। এখানে অবস্থিত পোড়ামাটির ইট দিয়ে তৈরি ৩৬০ টি মসজিদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ। এর মধ্যে অন্যতম ষাটগম্বুজ মসজিদ।