রামসার কনভেনশন

❂ রামসার কনভেনশন ❂
বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস। ১৯৭১ সালে ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে পরিবেশবাদী সম্মেলনে ‘জলাভূমির টেকসই ব্যবহার ও সংরক্ষণের’ জন্য পৃথিবীর বিভিন্ন দেশ ‘কনভেনশন অন ওয়েটল্যান্ডস’ নামক আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে। যেটি ‘রামসার কনভেনশন চুক্তি’ নামে পরিচিত। 

যুক্তরাষ্ট্রসহ মোট ১৭১টি দেশ চুক্তিতে স্বাক্ষর করে। 
১৯৭৫ সালের ২১ ডিসেম্বর চুক্তিটি কার্যকর হয়।
১৯৯২ সালে বাংলাদেশ চুক্তিতে স্বাক্ষর করে।
১৯৯৭ সাল থেকে ২ ফেব্রুয়ারিকে ‘বিশ্ব জলাভূমি দিবস’ হিসেবে পালন করা হয়।
সর্বাধিক রামসার সাইট রয়েছে যুক্তরাজ্যে ১৭৫টি। ১৪২টি নিয়ে দ্বিতীয় অবস্থানে মেক্সিকো।
তালিকাভুক্ত জলাভূমির বৃহত্তম এলাকা ‘বলিভিয়ায়’।
তিন বছর অন্তর চুক্তিকারী দেশের প্রতিনিধিরা Conference of the Parties (COP) হিসেবে মিলিত হয়। 
COP-এর সর্বশেষ সম্মেলন (২৬তম) ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের গ্লাসগোর এসইসি সেন্টারে অনুষ্ঠিত হয়।
রামসার সাইটের লক্ষ্য হলো- স্থানীয়, এলাকাভিত্তিক ও জাতীয় পর্যায়ের কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জলাভূমিগুলো রক্ষা ও বুদ্ধিদীপ্ত উপায়ে ব্যবহার নিশ্চিত করা, যাতে বিশ্বব্যাপী টেকসই উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হয়।
বাংলাদেশে রামসার সাইট ৩টি। যথা- সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর (এশিয়ার বৃহত্তম হাত্তর)।
সুন্দরবন রামসার সাইটের স্বীকৃতি লাভ করে ১৯৯২ সালের ২১ মে।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর স্বীকৃতি লাভ করে ২০০০ সালের ২০ জানুয়ারি।