❖ শিক্ষা: নিজগৃহে বাল্যশিক্ষা শুরু হয়। মক্তবে সংস্কৃত, বাংলা, আরবি ও ফারসি শেখেন। উচ্চ শিক্ষার জন্য প্রথমে পাটনায় যান এবং এখানেই কুরআন শরীফ পাঠসহ আরবি ও ফারসি ভাষা ও সাহিত্যে বিশেষ জ্ঞান লাভ করেন। কাশী গমন করেন সংস্কৃত শিখতে।
❖ কর্মজীবন: ১৮০৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে অধীনে চাকরি নেন। ১৮০৫ সালে চাকরির সুবাধে সিভিলিয়ান জন ডিগবির সংস্পর্শে আসেন এবং তঅর মাধ্যমে পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। ১৮০৯ সালের শেষ দিক থেকে ১৮১৫ সালের প্রথম দিক পর্যন্ত রামমোহন রংপুরে জন ডিগবির সঙ্গে দেওয়ান হিসেবে কাজ করেন। ১৮১৫ সালে মাঝামাঝিতে কলকাতায় ফিরে আসেন।
❖ সম্পাদিত পত্রিকা: ব্রাহ্মণ সেবধি (১৮২১), সম্বাদ কৌমুদী (১৮২১), মিরাত-উল-আকবর (ফারসি ভাষায়, ১৮২২)।
❂ রচিত গ্রন্থ
➢ বেদান্তগ্রন্থ (১৮১৫, হিন্দি ভাষায় রচিত গ্রন্থটি তিনি বাংলায় অনুবাদ করেন। বইটি হিন্দু ধর্মের পৌত্তালিকা নিয়ে)।
➢ বেদান্তসার (১৮১৫, রামমোহনের নিজের লেখা)।
➢ গোস্বামীর সহিত বিচার (১৮১৮, সতীদাহ প্রথা নিয়ে)।
➢ প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ (১৮১৮, সহমরণ বিষয়ে সতীদাহ প্রথা নিয়ে)।
➢ ভট্টাচার্যের সহিত বিচার (১৮১৭)।
➢ তুহফত-উল-মুওয়াহিদ্দিন (১৮১১, প্রথম বই, আরবিতে ভূমিকা লেখা, একেশ্বরবাদ নিয়ে ফারসি ভাষায় রচিত)।
➢ মানাজারাতুল আদিয়ান (নানা ধর্ম সম্বন্ধে আলোচনা, আরবি ও ফারসি ভাষায় রচিত)।
➢ বজ্রসূচী (১৮২৭, বাংলা অনুবাদ)।
➢ গায়ত্রীয় অর্থ (প্রকাশ ১৮১৮ সালে)।
❖ ব্যাকরণ গ্রন্থ: গোড়ীয় ব্যাকরণ (১৮৩৩, ইংরেজিতে লেখা বাংলা ব্যাকরণ)।
➢ রামমোহন রায়কে সামনে বসিয়ে তাঁর একমাত্র প্রতিকৃতি এঁকেছিলেন ইংরেজ চিত্রশিল্পী এইচ পি ব্রিগস, যে ছবি রয়েছে – ব্রিস্টলের যাদুঘরে।
➢ জোড়াসাঁকোর রাজকমল বসুর বাড়ির একটি অংশ মাসিক ৪০ টাকায় ভাড়া নিয়ে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন – ১৮২৮ সালে।
➢ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন – ১৮৩০ সালে।
➢ একেশ্বরবাদ ও যুক্তিবাদী দর্শন প্রসারে প্রতিষ্ঠা করেন – আত্মীয় সভা (বন্ধুদের সমিতি, ১৮১৫)।
➢ তিনি তিব্বত পর্যটন ও ভুটান ভ্রমণের সময় সংস্পর্শে আসেন – মহাযান বৌদ্ধধর্মে ও ত্রিপিটক অধ্যয়ন করেন।
➢ মোগল বাদশা (দিল্লির সম্রাট) দ্বিতীয় আকবর তাঁকে ১৮৩০ সালে – রাজা উপাধি দেন এবং ইংল্যান্ড পাঠান।
➢ বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধ (বেদান্তগ্রন্থ) রচয়িতা – রাজা রামমোহন রায়।
➢ সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে আন্দোলন গড়ে তোলেন এবং বৃটিশ সরকারের পক্ষে লর্ড বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন – ৪ ডিসেম্বর ১৮২৯ সালে।
➢ ‘ইউনিটারিয়ান কমিটি’ নামক ধর্মসভা প্রতিষ্ঠা করেন –১৮২১ সালে।
➢ ইংল্যান্ড গমনকারী প্রথম বাঙালি এবং ১৮৩২ সালে ফ্রান্সও সফরকালে সংবর্ধনা দেন – ফরাসি সম্রাট লুই ফিলিপ ।
➢ ১৮২৩ সালে সংবাদ বিধি পাশ হলে তিনি প্রতিবাদ করেন এবং প্রতিবাদ লিপি প্রেরণ করেন – ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে।
➢ বাংলা গদ্যকে পাঠ্যপুস্তকের বাইরে প্রথম ব্যবহার করেন – রাজা রামমোহন রায়।
➢ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা এবং তাঁর ‘গৌড়ীয় ব্যাকরণ’ – বাঙালি রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ।
➢ পূর্বপুরুষরা সরকারের সঙ্গে কাজ করে উপাধি পান – রায়রায়ান।
➢ হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন – ১৮১৭ সালে।
➢ কলকাতায় এ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন – ১৮২৩ সালে।