মেহেরপুর জেলা

মেহেরপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের পশ্চিমাংশের সীমান্তবর্তী জেলা এবং খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮৫৪ অথবা ১৮৫৭ সালে মেহেরপুর মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে দেশভাগের সময়ে করিমপুর, তেহট্র ও চাপড়া ভারতের অন্তর্ভুক্ত হয়। শুধুমাত্র গাংনী ও মেহেরপুর সদর নিয়ে মেহেরপুর মহকুমা গঠিত হয়। ১৯৮৪ সালের ২৪ ফেব্রুয়ারি মেহেরপুর জেলার মর্যাদা লাভ করে। ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি মেহেরপুর সদর উপজেলা বিভক্ত হয়ে মুজিবনগর উপজেলার সৃষ্টি হয়।