ভাষা ও বাংলা ভাষা

ভাষা
এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। ধ্বনিই ভাষার ক্ষুদ্রতম একক ও প্রধান উপকরণ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা।