বিবিধার্থ-সঙ্গ্রহ (সচিত্র মাসিক পত্রিকা)

বিবিধার্থ-সঙ্গ্রহ (সচিত্র মাসিক পত্রিকা)
❖ ১৬ পৃষ্ঠার এই পত্রিকাটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র মাসিক পত্রিকা।

❖ পত্রিকাটির শিরোদেশে লেখা থাকত :“পুরাবৃত্তেতিহাস-প্রাণিবিদ্যা-শিল্প-সাহিত্যাদি-দ্যোতক-মাসিকপত্র”।

❖ ৫৫নং পার্ক স্ট্রীটস্থ সম্পাদক ভবন থেকে এটি প্রকাশিত হয়েছিল।

রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় নানা বিষয়ে মানুষকে শিক্ষিত করে তুলতে ‘বিবিধার্থ সঙ্গ্রহ’ প্রকাশিত হয় ১৮৫১ সালের অক্টোবর মাসে। ৬টি সংখ্যা প্রকাশের পর রাজেন্দ্রলাল মিত্র সম্পাদনার কাজ ছেড়ে দিলে সম্পাদনার দায়িত্ব নেন কালীপ্রসন্ন সিংহ। মুলত ১৮৫১ সালের অক্টোবর মাসে কলকাতায় প্রতিষ্ঠিত ‘ভার্নাকুলর এডুকেশন সোসাইটি’ পত্রিকাটি প্রকাশে অর্থ সাহায্য করত।

১৮৬১ সালের ২৪ জুলাই ‘নীলদর্পন’ নাটক ইংরাজিতে প্রচার করার অপরাধে পাদরি জেমস লঙ ১০০০ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ডে দণ্ডিত হন। এ নিয়ে কালীপ্রসন্ন ১৮৬১ সালে জুলাই সংখ্যায় একটি সমালোচনা প্রকাশ করে বিতর্কে জড়িয়ে পড়েন। ফলে ভার্নাকুলার লিটারেচার সোসাইটি পত্রিকাটি প্রকাশের জন্য অনুদান বন্ধ করে দিলে পত্রিকা প্রকাশ বন্ধ হয়ে যায় ১৮৬১ সালে।

❖ মাইকেল মধুসূদন দত্তের ‘তিলোত্তমাসম্ভব’ কাব্য ‘বিবিধার্থ-সঙ্গ্রহ’ পত্রিকাতেই প্রথম প্রকাশিত হতে শুরু করে।

❖ পত্রিকাটির নামের বানানে পরিবর্তন করে বর্তমানে লিখা হয় বিবিধার্থ-সংগ্রহ।