বাংলাদেশ পর্যটন করপোরেশন

বাংলাদেশ পর্যটন করপোরেশন (সরকারি পর্যটন সংস্থা) দেশের পর্যটন উন্নয়নের পথিকৃত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশ নং- ১৪৩ অনুযায়ী সংস্থাটি প্রতিষ্ঠা করেন।

➢    এটি ১৯৭৩ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

➢    প্রতিষ্ঠালগ্নে সংস্থাটি ৭টি বাণিজ্যিক ইউনিট নিয়ে যাত্রা শুরু করে এবং বর্তমান ইউনিট ৫০টি।

➢    সংস্থাটি পর্যটকদের জন্য সারাদেশে ৪৭টি সুবিধা চালু রেখেছে।

➢    এটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।

➢    সংস্থাটি দেশি-বিদেশি যাত্রীদের সুবিধার্থে ১৯৭৯ সাল থেকে দেশের আন্তজার্তিক বিমানবন্দরসমূহে শুল্কমুক্ত বিপণী পরিচালনা করছে। 

➢    বাংলাদেশ পর্যটন করপোরেশন পর্যটন সংশ্লিষ্টদের হাতে-কলমে শিক্ষার জন্য দেশের প্রথম পর্যটন প্রশিক্ষণ কেন্দ্র ‘ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সটিটিউট (এনএইচটিটিআই)’ প্রতিষ্ঠা করে ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর শাসনামলে।

➢    বঙ্গবন্ধু প্রতিষ্ঠাটি স্থাপন করেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আই এল ও) সহায়তায়।

➢    সরকার পর্যটন শিল্পের উন্নয়নে ২০১০ সালে ‘পর্যটন উন্নয়ন নীতিমালা, বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল অধ্যাদেশ ২০১০ ও বাংলাদেশ পর্যটন বোর্ড আইন ২০১০’ প্রণয়ন করেন।

➢    বাংলাদেশ পর্যটন করপোরেশন ২০২২ সালে প্রতিষ্ঠার ৫০ বছর বা সুবর্ণজয়ন্তী উদযাপন করে ‘পথ চলার ৫০’ শিরোনামে।