বাংলাদেশের ৭ জন বীরশ্রেষ্ঠ পরিচিতি

❂❂❂ ব্রিটিশ শাসিত ভারতবর্ষকে ভাগ করার দায়িত্ব পেয়েছিলেন ব্রিটিশ আইনজীবী সিরিল র‍্যাডক্লিফ। তাঁর আঁকা সীমানা ধরে ১৯৪৭ সালের আগস্ট মাসে সৃষ্টি হয় ভারত ও পাকিস্তান। র‍্যাডক্লিফের কাঁচিতে কাটা পড়ে পূর্ববঙ্গ প্রদেশ ঢুকে যায় নতুন বানানো পাকিস্তান রাষ্ট্রের পেটে। নানা চড়াই–উতরাই পার হয়ে পূর্ববঙ্গ হয়ে যায় পূর্ব পাকিস্তান, পরে বাংলাদেশ। মুক্তিযুদ্ধে বীর সেনানীদের আত্মত্যাগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আসে মহা বিজয়। এ-যুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শনের জন্য মুজিবনগর সরকার অনুমোদন করেন বীরত্বসূচক খেতাব।