❖কর্মজীবনঃ কলকাতা পাবলিক লাইব্রেরিতে ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে ১৮৩৬ সালে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করেন এবং গ্রেট ইস্টার্ন হোটেল কোম্পানি লিমিটেড, পোর্ট ক্যানিং গ্র্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি ও হাওড়া ডকিং কোম্পানির অংশীদার ও পরিচালক হন।
❖সামাজিক কাজঃ তিনি বহু সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। জ্ঞানোপার্জিকা সভা (১৮৩০), বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি (১৮৪৩), ডেভিড হেয়ার মেমোরিয়াল সোসাইটি (১৮৪৪), রেস ক্লাব (১৮৪৭), এগ্রিকালচারাল অ্যান্ড হর্টিকালচারাল সোসাইটি (১৮৪৭), বেথুন সোসাইটি (১৮৫১) সঙ্গে যুক্ত ছিলেন।
❖নিয়মিত লেখকঃ দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া এবং বেঙ্গল স্পেক্টেটর পত্রিকার।
❖উপন্যাসঃ আলালের ঘরের দুলাল (১৮৫৮), ‘মদ খাওয়ার কী দায়, জাত থাকার কী উপায়’, অভেদী, আধ্যাত্মিকা, বামাতোষিণী, রামারঞ্জিকা, যৎকিঞ্চিৎ, গীতাঙ্কুর, কৃষিপাঠ, Agriculture in Bengal, The Zamindar and Royals
✹বিশেষ তথ্যঃ
➣The Zamindar and Royats প্রবন্ধটি – চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে রচিত এটি প্রবন্ধ।
➣হেনরি ভিভিয়ান ডিরোজিও- এর ছাত্র এবং ইয়ংবেঙ্গলের সদস্য।
➣তাঁর নীতিবিষয়ক গ্রন্হ হলো – অভেদী ও আধ্যাত্মিকা।
➣নারী শিক্ষার উদ্দেশ্যে রচিত গ্রন্হ – বামাতোষিণী।
➣কৃষিবিষয়ক রচনা – কৃষিপাঠ।
➣কথোপকথন ও গল্পমূলক রচনা – রামারঞ্জিকা।
➣তাঁর ভাষা রীতিকে বলা হয় – আলালী ভাষা।
➣তৎকালীন গোঁড়া শ্রেণির ব্যক্তিদের চিত্রঙ্কন করা হয়েছে – মদ খাওয়ার কী দায়, জাত থাকার কী উপায়’ গ্রন্হে।
❖আলালের ঘরের দুলাল –
✔ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এবং তাঁর রচিত প্রথম উপন্যাস।
✔ আলালী ভাষায় রচিত।
✔ গ্রন্থটির ইংরেজি অনুবাদ- The spoiled child.
✔ উল্লেখযোগ্য চরিত্র- বাবুরাম, মতিরাম, বাটলর (ধূর্ত উকিল), বঞ্চারাম, মোকাজান মিঞা বা ঠকচাচা, বক্রেশ্বর (তোষামদকারী)।
১. প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?
ক. আলালের ঘরের দুলাল
খ. সীতারাম
গ. চঞ্চলা উত্তর- ক
ঘ. কুহেলিকা
২. বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
ক. জননী
খ. আলালের ঘরে দুলাল উত্তর- খ
গ. পথের দাবী
ঘ. মৃত্যুক্ষুধা
৩. ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসের?
ক. আনোয়ারা
খ. চাচা কাহিনী
গ. আলালের ঘরে দুলাল উত্তর- গ
ঘ. নদীবক্ষে
৪. ‘আধ্যাত্মিকা’ গ্রন্হের রচয়িতা কে?
ক. প্যারীচাঁদ মিত্র উত্তর- ক
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শামসুর রাহমান
৫. ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসের রচয়িতা কে?
ক. আনোয়ার পাশা
খ. প্রমথ চৌধুরী
গ. বন্দে আলী মিয়া
ঘ. প্যারীচাঁদ মিত্র উত্তর- ঘ
৬. বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
ক. প্যারীচাঁদ মিত্র উত্তর- ক
খ. বিষ্ণু দে
গ. কালীপ্রসন্ন সিংহ
ঘ. আবু ইসহাক
৭. ‘আলালের ঘরের দুলাল’ –
ক. কালীপ্রসন্ন প্রশংসিত গ্রন্হ
খ. বিদ্যাসাগর প্রশংসিত গ্রন্হ
গ. রবীন্দ্রনাথ প্রশংসিত গ্রন্হ
ঘ. বঙ্কিম প্রশংসিত গ্রন্হ উত্তর- ঘ
৮. ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসটি কোন সালে প্রকাশিত হয়?
ক. ১৮৫৭
খ. ১৮৫৮ উত্তর- খ
গ. ১৮৬০
ঘ. ১৮৬২
৯. ‘The spoiled child’ কোন উপন্যাসের ইংরেজি অনুবাদ?
ক. শবনম
খ. আলালের ঘরে দুলাল উত্তর- খ
গ. জোহরা
ঘ. নদীবক্ষে
১০. ‘রামারঞ্জিকা’ গ্রন্হের রচয়িতা কে?
ক. আনোয়ার পাশা
খ. প্রমথ চৌধুরী
গ. বন্দে আলী মিয়া
ঘ. প্যারীচাঁদ মিত্র উত্তর- ঘ