পাহাড়পুর বৌদ্ধ বিহার

পাহাড়পুর বৌদ্ধ বিহারের ইতিহাস

পালবংশের দ্বিতীয় রাজা ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এটি তৈরি করেন। ১০ম শতাব্দীর শেষভাগে পাল বংশীয় রাজা মহীপাল (৯৯৫-১০৪৩) সাম্রাজ্য পুনরুদ্ধার করে বিহারটি মেরামত করেন। ১২শ শতাব্দীতে দাক্ষিণাত্যের কর্ণাট থেকে আগত সেন রাজারা বাংলা দখল করলে রাজকীয় পৃষ্ঠপোষকতা হারায় সোমপুর বিহার। এ সময় শেষবারের মতো সোমপুরের পতন শুরু হয়। ১৩শ শতাব্দীর শুরুতে ইখতিয়ারউদ্দিন মুহম্মদ-বিন-বখতিয়ার খিলজী বাংলায় আক্রমণ করে প্রায় উত্তরবঙ্গই দখল করেন। সম্ভবত এই মুসলমান শাসকদের মূর্তিবিরোধী মনোভাবের ফলেই বৌদ্ধদের এই বিহার সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে যায়।