পানাম নগর

পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। প্রাচীন সোনারগাঁওয়ের তিনটি নগর বড় নগর, খাস নগর ও পানাম নগরের মধ্যে পানাম ছিল অন্যতম। এই নগরে রয়েছে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন। যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁওয়ের ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগরী গড়ে ওঠে। এটি অনেকের কাছে ‘হারানো নগরী’ নামেও পরিচিত।