পানামা খালের ইতিহাস

পানামা খালের ইতিহাস
পানামা খাল লাতিন আমেরিকার দেশ পানামায় অবস্থিত। এটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের নির্মিত খালটি চালু হয় ১৯১৪ সালের ১৫ আগস্ট। 

বিশ শতকের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট একটি জলপথ তৈরি করাকে অগ্রাধিকার দেয়। এখন যেটি পানামা খাল। তৎকালীন সময় খালটি নিয়ন্ত্রণ করত রিপাবলিক অব কলম্বিয়া। মার্কিন–সমর্থিত এক বিদ্রোহে পানামা ও কলম্বিয়া বিভক্ত হয়ে যায়। ১৯০৩ সালে আত্মপ্রকাশ করে স্বাধীন দেশ পানামা প্রজাতন্ত্র। ১৯০৪ সালে পানামা সরকার যুক্তরাষ্ট্রকে খাল খননের অনুমতি প্রধান করে। ১৯১৪ সালে এটি সম্পন্ন হয়।
১৯৭৭ সালে যুক্তরাষ্ট্র একটি চুক্তির মাধ্যমে খালটি পানামার কাছে হস্তান্তর করে। তবে দুই দেশ যৌথভাবে ১৯৯৯ সাল পর্যন্ত পানামা খাল নিয়ন্ত্রণ করে।