❖শিক্ষাঃ হুগলি কলেজ থেকে বিএ (১৮৮৩) এবং প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে এম.এ (১৮৮৪) পাশ করেন।পরে কিছুদিন চাকরি করার পর সরকারি বৃত্তি নিয়ে কৃষিবিদ্যা শেখার জন্য লন্ডন যান এবং সেখানে ১৮৮৬ সাল পর্যন্ত অবস্থান করেন। লন্ডনের সিসিটার কলেজ থেকে তিনি কৃষি বিদ্যায় এফ.আর.এ.এস ডিগ্রি এবং রয়েল এগ্রিকালচারাল কলেজ ও এগ্রিকালচারাল সোসাইটির এম.আর.এ.সিও এম.আর.এস.এ উপাধি লাভ করেন।
❖কাব্যগ্রন্থঃ আর্যগাথা (১৮৮৪), মন্দ্র, আলেখ্য, ত্রিবেণী।
নাটক
❖পৌরাণিক নাটকঃ পাষাণী (১৯০০), সীতা (১৯০৮), ভীষ্ম (১৯১৪);
সামাজিক নাটকঃ পরপারে (১৯১২), বঙ্গনারী (১৯১৬);
ঐতিহাসিক নাটকঃ তারাবাই (১৯০৩), রানা প্রতাপসিংহ (১৯০৫), মেবার-পতন (১৯০৮), নূরজাহান (১৯০৮), সাজাহান (১৯০৯), চন্দ্রগুপ্ত (১৯১১)।
❖প্রবন্ধগ্রন্থঃ কালিদাস ও ভবভূতি।
❖প্রহসনঃ একঘরে, কল্কি অবতার, ত্র্যহস্পর্শ, প্রায়শ্চিত্ত, পুনর্জন্ম।
❖বিখ্যাত গানঃ
ধনধান্যে পুষ্পে ভরা।
বঙ্গ আমার, জননী আমার।
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।