❖কর্মজীবনঃ তাঁর কর্মজীবন শুরু হয় শিক্ষকতার মাধ্যমে। ১৯৫২ থেকে ১৯৬০ পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। পরবর্তীতে ফুলব্রাইট স্কলার হিসেবে আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে ১৯৬৬ সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন এবং ১৯৬৮ সালে তা ছেড়ে দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি ছেলে রুমী ও স্বামীকে হারান। ১৯৯২ সালে তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির আহ্বায়ক হন। এ সময় একাত্তরের ঘাতক ও দালালদের বিচারের দাবিতে গড়ে তোলা হয় গণআদালত।
❖পুরস্কারঃ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯১), স্বাধীনতা পদক (১৯৯৭),
রোকেয়া পদক (১৯৯৮), অনন্যা সাহিত্য পুরস্কার (২০০১)।
❖স্মৃতিচারণমূলক গ্রন্থঃ একাত্তরের দিনগুলি (১৯৮৬)। এটি তাঁর শ্রেষ্ঠ গ্রন্থ।
❖অন্যান্য গ্রন্থঃ অন্য জীবন (১৯৮৫), বীরশ্রেষ্ঠ (১৯৮৫), জীবন মৃত্যু, চিরায়ত সাহিত্য (১৯৮৯), বুকের ভিতরে আগুন (১৯৯০), নাটকের অবসান (১৯৯০), দুই মেরু (১৯৯০), নিঃসঙ্গ পাইন (১৯৯০), নয় এ মধুর খেলা (১৯৯০), ক্যানসারের সঙ্গে বসবাস (১৯৯১) ও প্রবাসের দিনলিপি (১৯৯২)।
❖শিশু সাহিত্যঃ গজকচ্ছপ (১৯৬৭), সাতটি তারার ঝিকিমিকি (১৯৭৩), বিদায় দে মা ঘুরে আসি (১৯৮৯)।
❖অনুবাদ গ্রন্থঃ জাগ্রত ধরিত্রী (১৯৬৮), তেপান্তরের ছোট্ট শহর (১৯৭১), নদীর তীরে ফুলের মেলা (১৯৬৬)।