গঙ্গা পানি বণ্টন চুক্তি

 বাংলাদেশ ও ভারত প্রথম পানিবণ্টন চুক্তি স্বাক্ষর করে ১৯৭৭ সালে। চুক্তিটির মেয়াদ ছিল ১৯৭৭-৮২ সাল পর্যন্ত। চুক্তিটির বৈশিষ্ট্য ছিল, পানির প্রাপ্যতা নিশ্চিতে ‘গ্যারান্টি ক্লজ’। ১৯৮২ ও ১৯৮৫ সালে ১৯৭৭ সালের চুক্তিটির সামান্য পরিবর্তন করে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের নয়া দিল্লিতে ‘বাংলাদেশ-ভারত গঙ্গা পানি বণ্টন চুক্তি’ স্বাক্ষরিত হয়। তবে ১৯৭৭ সালের চুক্তির মতো এটিতে কোনো ‘গ্যারান্টি ক্লজ’ ছিল না। চুক্তিটির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে।