❖ শিক্ষা: তৎকালীন হিন্দু কলেজে (বর্তমানে প্রেসিডেন্সি কলেজ ) ভর্তি হন কিন্তু ১৮৫৭ সালে কলেজ ত্যাগ করেন এবং বাড়িতেই ইংরেজি, বাংলা ও সংস্কৃত শিক্ষা গ্রহণ করেন।
❖ প্রতিষ্ঠাতা: বিদ্যোৎসাহিনী সভা (১৮৫৩) ও বিদ্যোৎসাহিনী মঞ্চ (১৮৫৬)।
❖ সম্পাদিত পত্রিকা: বিদ্যোৎসাহিনী পত্রিকা, পরিদর্শক,সর্বতত্ত্ব প্রকাশিকা ও বিভিধার্থ সংগ্রহ।
❖ পদ লাভ: ব্রিটিশ সরকার কর্তৃক‘জাস্টিস অব দি পিস’ (১৮৬৩) পদ লাভ, কলকাতার এশিয়াটিক সোসাইটি এবং এগ্রিকালচারাল ও হর্টিকালচারাল সোসাইটির সদস্য ছিলেন।
❖ নাটক: বাবুনাটক (১৮৫৪), বিক্রমোর্বশী নাটক (১৮৫৭), সাবিত্রী-সত্যবান নাটক (১৮৫৮), মালতী-মাধব নাটক (১৮৫৯), বঙ্গেশ বিজয় (১৮৬৮)বঙ্গবাসিবর্গের প্রতি নিবেদন (১৮৬১)।
ব্যঙ্গাত্মক রচনা:হুতোম প্যাঁচার নকশা (১৮৬২)।
❖ অনুবাদ: পুরাণসংগ্রহ ( ১৮৬০-১৮৬৬)বা বেদব্যাস-প্রণীত মহাভারতের অনুবাদ, শ্রীমদ্ভাগবদ্গীতার বঙ্গানুবাদ (১৯০২)।
❖ বিশেষ তথ্য
➢তাঁর মৌলিক রচনা ‘হুতোম প্যাঁচার নকশায়’ কলকাতার সামাজিক ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে।
➢‘হুতোমপ্যাঁচারনকশায়’কলকাতার কথ্য ভাষাকে প্রথম সাহিত্যে স্থান দেওয়া হয়েছে।
➢তাঁর অনুসৃত ভাষারীতি হুতোমী বাংলা নামে পরিচিত এবং তিনি হুতোম ছদ্মনামে লিখতেন।