❖ শিক্ষা: আলীগড় কলেজ থেকে ১৯০৮ সালে আইএ এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ১৯১০ সালে বিএ পাশ করেন। ১৯১২ সালে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যান এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় বিএ ডিগ্রি ও বার–অ্যাট–ল সম্পন্ন করেন।
❖ কর্মজীবন: কর্মজীবন শুরু ১৯১৫ সালে কলকাতা হাইকোর্টে আইনব্যবসার মাধ্যমে। ১৯২৩ সালে কলকাতা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন এবং অবসর গ্রহণ করেন ১৯৪৫ সালে।
❖ সম্পাদিত পত্রিকা ও জার্নাল: গুলিস্তাঁ (১৯৩২ সাল) ও Bulletin of the Indian Rationalistic Society (ইংরেজি জার্নাল, ১৯১৯ সাল)।
❖ সভাপতি: বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি (দু’বার, ১৯২৫ ও ১৯২৬)।
❖ প্রবন্ধ: অতীতের বোঝা– প্রথম প্রবন্ধ। ১৯১৯ সালে প্রমথ চৌধুরীর সবুজপত্র (১৯১৪ সাল) পত্রিকায় প্রকাশিত হয়।
❖ ভবিষ্যতের বাঙালী (১৯৪৩): এই প্রবন্ধে তিনি হিন্দু ও মুসলিম সমাজের মধ্যে সমন্বয়ে একটি অভিন্ন জাতি গঠনের বিষয়ে আলোচনা করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে ইঙ্গিত প্রদান করেন।
❖ এছাড়া তাঁর প্রবন্ধ হলো: জীবনের শিল্প (১৯৪১), প্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩), আকবরের রাষ্ট্র সাধনা (১৯৪৯), মুসলিম সংস্কৃতির আদর্শ।
❖ উপন্যাস: গ্রানাডার শেষ বীর (ঐতিহাসিক উপন্যাস, ১৯৪০ সালে প্রকাশিত)।
❖ গল্প: গুলদাস্তা ( প্রথম গল্প, ১৯২৭), মাশুকের দরবার (১৯৩০), বাদশাহী গল্প (১৯৪৪), গল্পের মজলিশ (১৯৪৪), ভাঙ্গাবাঁশী, দরবেশের দোয়া (১৯৩১)।
❖ ভ্রমণকাহিনি: পশ্চিম ভারত (১৯৪৮), মোটর যোগে রাঁচি সফর (১৯৪৯)।