ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপের দেশগুলোর একটি শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অভিন্ন মুদ্রা, সদস্য দেশগুলোর নাগরিকদের ভিসাহীন চলাচলের সুযোগ, সীমান্তবিহীন বাজারব্যবস্থা, অভিন্ন কৃষিনীতি, পররাষ্ট্র ও নিরাপত্তানীতি প্রণয়ন প্রভৃতি লক্ষ্য নিয়ে গঠন করা হয় ইইউ। সেন্ট্রাল ইউরোপ ও পূর্ব ইউরোপের বেশির ভাগ দেশ সংস্থাটির সদস্য। ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী ও তত্ত্বাবধায়ক সংগঠন হলো ‘ইউরোপীয় পার্লামেন্ট’।