আনিসুজ্জামান

(১৮ ফেব্রুয়ারি ১৯৩৭ − ১৪ মে ২০২০)
বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, গবেষক, প্রাবন্ধিক ও অধ্যাপক।
জন্মস্থান: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার বসিরহাট গ্রাম।
মৃত্যুস্থান: ঢাকা।
শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক (১৯৫৬) ও স্নাতকোত্তর (১৯৫৭) এবং  পিএইচডি (১৯৬২) ডিগ্রি অর্জন করেন। পোস্ট ডক্টরাল ডিগ্রি, শিকাগো বিশ্ববিদ্যালয়।
পুরস্কার/সম্মাননা: নীলকান্ত সরকার স্বর্ণপদক (১৯৫৬), দাউদ পুরস্কার (১৯৬৫), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭০), আনন্দ পুরস্কার (১৯৯৪), একুশে পদক (১৯৮৫), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৬), ডি.লিট ডিগ্রি (রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ২০০৫), পদ্মভূষণ (২০১৪), স্বাধীনতা পুরস্কার (২০১৫), জগত্তারিণী পদক (২০১৮), সার্ক সাহিত্য পুরস্কার (২০১৯)।