আগুন নিয়ন্ত্রণে গোলাপি পাউডার

আগুন নিয়ন্ত্রণে গোলাপি পাউডার
এটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত আগুন নির্বাপক পদার্থ। আগুন প্রতিরোধক হিসেবে পরিচিত পদার্থটির নাম ‘ফস-চেক’। এটি তৈরি করে ‘পেরিমিটার’ নামক একটি কোম্পানি। যুক্তরাষ্ট্র ১৯৬৩ সাল থেকে আগুন নিয়ন্ত্রণে ফস-চেকের ব্যবহার করে আসছে। ‘ফস-চেক’ ৮০ শতাংশ পানি, ১৪ শতাংশ সারজাতীয় লবণ এবং ৬ শতাংশ রং ও ক্ষয়রোধক উপাদান নিয়ে গঠিত।